মার্কেটিং বিভাগে নতুন চেয়ারম্যান যোগদান

JUST, 09 February, 2026

গত ০৮ ফেব্রুয়াটি ২০২৬ খ্রি. তারিখে মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসাবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো: কামরুল হাসান। ইতিপূর্বে গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে তিনি একই বিভাগে অধ্যাপক হিসাবে যোগদান করেন। অধ্যাপক ড. মো: কামরুল হাসান Curtin University, Australia (Malaysia Campus) থেকে পিএইচডি সম্পন্ন করেন। মার্কেটিং বিভাগে নতুন চেয়ারম্যান হিসাবে তার যোগদান উপলক্ষে বিভাগের বিদায়ী সভাপতি AIS বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামাল হোসেন ও মার্কেটিং বিভাগের শিক্ষক মন্ডলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সভাপতি হিসাবে স্বাগত জানান। এছাড়া বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো: কামাল হোসেনকে মার্কেটিং বিভাগের শিক্ষক মন্ডলী এবং নতুন সভাপতি ফুলের তোড়া ও শুভেচ্ছা স্বারক উপহার দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মার্কেটিং বিভাগের সভাপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।